🌼 ১৩তম জাতীয় ও ২১তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন 🌼
🌼 ১৩তম জাতীয় ও ২১তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন 🌼 এবারের প্রতিপাদ্য বিষয় "একসাথে পথ চলি, নিঃসঙ্গতা দূর করি" ০৮ এপ্রিল ২০২৬, প্রয়াস ডাউন সিনড্রোম স্কুলে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ডাউন সিনড্রোম দিবস। এ উপলক্ষে প্রয়াসের সম্মানিত নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ মহোদয় দেয়ালিকা উন্মোচন করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে ডাউন সিনড্রোমের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতা, যা আনন্দ, উৎসাহ ও অংশগ্রহণে ছিল পরিপূর্ণ। 💙 আসুন, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তাদের স্বপ্নগুলোকে শক্তি দিই, এবং একটি অন্তর্ভুক্তিমূলক সুন্দর সমাজ গড়ে তুলি।
