শোক সংবাদ
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের অটিজম স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ রাফিউল ইসলাম (রাফান) গতকাল ১৪ মার্চ ২০২৬ (শনিবার) আনুমানিক সকাল ৮:০০ ঘটিকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই মর্মান্তিক দুর্ঘটনা ও অকাল মৃত্যুতে প্রয়াস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। -প্রয়াস কর্তৃপক্ষ
