“প্রাক শৈশবকালীন বিকাশে খেলতে খেলতে শেখার ভূমিকা” বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়
৪ মার্চ ২০২৬ তারিখে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়াস হলে শিক্ষকদের জন্য “প্রাক শৈশবকালীন বিকাশে খেলতে খেলতে শেখার ভূমিকা” বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ব্রাক আইইডি (BRAC Institute of Education and Development)–এর একটি বিশেষজ্ঞ দল। এ সময় নির্বাহী পরিচালক ও অধ্যক্ষের সাথে মতবিনিময়কালে প্রয়াস ও ব্রাক আইইডি ভবিষ্যতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
